ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না, আওয়ামী লীগ কর্মীদের রাশেদ খান

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০২:৫৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০২:৫৭:৫৮ অপরাহ্ন
শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না, আওয়ামী লীগ কর্মীদের রাশেদ খান
আওয়ামী লীগের কর্মীদের শেখ হাসিনার ফাঁদে পা না দেয়ার পরামর্শ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।রোববার (১০ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানানোর পর তিনি এই পরামর্শ দেন।হাসিনার কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা বয়কট করেছে মন্তব্য করে রাশেদ বলেন, ‘ইচ্ছাকৃতভাবে একের পর এক অডিও বার্তা ফাঁস করে হাসিনা দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। ঘোষণা দিয়ে সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মী না থাকায় প্রমাণ করে হাসিনার কথা দলের নেতাকর্মীরা শুনছে না।’
 
‘আপনারা রাজপথে নামার চেষ্টা করবেন না। আমরা আওয়ামী লীগকে রাজপথে নামতে দেব না,’ যোগ করেন গণ অধিকার পরিষদের এই নেতা। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গতকাল ঘোষণা দিয়েছিল, তারা জিরো পয়েন্টে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি নিয়ে গণজমায়েত করবে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সেই গণজমায়েত প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। সেই কারণ আমরা নেতাকর্মীদের নিয়ে শহীদ নূর হোসেন চত্বরে জড়ো হয়েছি। এখানে কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঘরের মধ্যে, গর্তের মধ্যে লুকিয়েছে।’
 
বাংলাদেশের মানুষ ক্ষণে-ক্ষণে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব পরিবর্তন করছে দাবি করে রাশেদ বলেন, ‘প্রথম দিকে এই সরকার যখন ক্ষমতায় এলো, তখন তাদের কোনো সমালোচনা ছিল না। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। যারা গণহত্যা করেছিল, তাদের গ্রেফতার করতে পারেনি। এই সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলোর কথা সরকার শুনছে না। আপনারা নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা