ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চার দিনের সফরে সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৩:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৩:২৬:২৫ অপরাহ্ন
চার দিনের সফরে সোমবার যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সরকারি সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অন্যতম গুরুত্ববহ অংশ হিসেবে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

সফরসূচি অনুযায়ী, ১১ জুন ড. ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করাসহ নানা বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছেন, এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রবাসীরা ড. ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন, পাশাপাশি সরকারের প্রতি বিভিন্ন দাবি-দাওয়ার কথাও সামনে এনেছেন।

তাদের ভাষ্য, দেশের সংস্কার, উন্নয়ন ও জাতীয় স্বার্থে তারা এই সফরকে ইতিবাচকভাবে দেখছেন। একই সঙ্গে আশা করছেন, প্রধান উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে একটি শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।

এর আগে সম্প্রতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান। সেখানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলাপচারিতার সময় ড. ইউনূসের নাম উঠে আসে—যা এই সফরকে ঘিরে বাড়তি আগ্রহের জন্ম দিয়েছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা