ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৩:৪৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৩:৪৮:৪৭ অপরাহ্ন
লন্ডনে ড. ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি
যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগিনী টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছেন। তার এই আকস্মিক চিঠি ও সাক্ষাৎ অনুরোধ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।

ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুসারে, নোবেল বিজয়ী ড. ইউনূসকে লেখা চিঠিতে টিউলিপ লন্ডনে তার সফরকালে একটি বৈঠকের সুযোগ চেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সাক্ষাৎ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত নিয়ে উদ্ভূত ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে সহায়তা করবে।

টিউলিপের এই অনুরোধ এমন এক সময় এল, যখন ইউনূস প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই তাকে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রসঙ্গে অনেকে মনে করছেন, তার চিঠি নিজেকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করার রাজনৈতিক কৌশল হতে পারে।

চিঠিতে টিউলিপ লিখেছেন, “আমি একজন ব্রিটিশ নাগরিক। লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের প্রতি আবেগ থাকলেও সেখানে আমার কোনও ব্যবসা বা সম্পত্তি নেই।”

তবে দুদকের তদন্তে উঠে এসেছে—বাংলাদেশে টিউলিপের নামে অবৈধভাবে ফ্ল্যাটসহ সম্পদ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করেছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, “দুদক লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগে অস্বীকৃতি জানিয়েছে এবং ঢাকার এলোমেলো ঠিকানায় চিঠিপত্র পাঠাচ্ছে।”

টিউলিপ আরও বলেন, “এই ‘ফ্যান্টাসি তদন্ত’-এর প্রতিটি পদক্ষেপ গণমাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি।”

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সোমবার (৯ জুন) যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া, ১১ জুন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন।

টিউলিপের এই চিঠি ইউনূসের সফরকে ঘিরে নতুন মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। অনেকে মনে করছেন, এতে দুই দেশের রাজনৈতিক যোগাযোগে নতুন জটিলতা কিংবা নতুন কোনো সমঝোতার ইঙ্গিতও লুকিয়ে থাকতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা