ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয় জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

মিউনিখে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৪:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৪:৩৫:৫২ অপরাহ্ন
মিউনিখে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও স্পেন। ম্যাচটিতে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল।

স্পেনের সামনে রয়েছে টানা তিনটি বড় শিরোপা জয়ের সুযোগ। ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগ জয়ের পর ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়ন হয় দলটি। এবার নেশনস লিগ ফাইনাল জিতলে তিনটি শিরোপা তাদের ঘরে যাবে।

অন্যদিকে, ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। সেই ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে আজ মাঠে নামবে তারা।

সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয়ে ফাইনালে ওঠে পর্তুগাল। ম্যাচের শেষদিকে গোল করেন রোনালদো, তবে আলো কেড়েছেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। পুরো ম্যাচজুড়ে দারুণ পারফর্ম করেন তিনি।

স্পেন দলে রয়েছেন দানি ওলমো, পেদ্রি, ফাবিয়ান রুইজসহ বেশ কয়েকজন ম্যাচ উইনার। অন্যদিকে রোনালদোর নেতৃত্বে লড়াইয়ে নামবে অভিজ্ঞ পর্তুগিজরা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।








 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়