ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:৩৩:৫০ অপরাহ্ন
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় নেমেছে দর্শনার্থীদের ঢল। ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে দল বেঁধে মানুষ আসছেন বাসে করে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ভিড় করছেন তারা। কারও মুখে ঈদের হাসি, কারও চোখে চিড়িয়াখানার প্রাণ-প্রকৃতির প্রতি কৌতূহল।

সোমবার (৯ জুন) সকালে গেট খোলার আগেই লম্বা লাইন পড়ে দর্শনার্থীদের। বেলা যত গড়ায়, তত বাড়তে থাকে মানুষের ভিড়। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে, কেউ সিংহের সামনে সেলফি তুলছে, কেউ বা হরিণ দেখিয়ে ছোট ভাই-বোনকে বোঝাচ্ছে প্রাণীদের নাম।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ঈদের কয়েক দিন এমন ভিড় অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা। নিরাপত্তা ও পরিচ্ছন্নতায় রাখা হচ্ছে বিশেষ নজর।

ঢাকার যান্ত্রিক জীবন থেকে খানিকটা স্বস্তি পেতে অনেকেই বেছে নিচ্ছেন এই জাতীয় চিড়িয়াখানাকে। কারও সঙ্গে এসেছে টিফিন ক্যারিয়ার, কারও হাতে আইসক্রিম—ঘোরাফেরার সঙ্গে চলছে খাওয়া-দাওয়া আর গল্পগুজব। কেউ এসেছেন শুধু প্রাণীদের দেখতে, কেউবা প্রকৃতির ছোঁয়ায় মনকে হালকা করতে।

দর্শনার্থীদের বেশিরভাগই জানিয়েছেন, ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে এমন একটা দিন কাটাতে পেরে তারা দারুণ খুশি। তাদের মুখে ছিল তৃপ্তির হাসি। তবে তাপমাত্রা বাড়ার কারণে অনেকেই ভুগেছেন গরম ও অস্বস্তিতে। কেউ কেউ গাছের ছায়ায় বসে বিশ্রাম নিয়েছেন, কেউ বা খুঁজেছেন ঠাণ্ডা পানীয়ের দোকান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম