ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:৪৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:৪৭:১০ অপরাহ্ন
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি—এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলেই গ্রেফতারের বিষয়টি আসবে। তবে আমরা নিশ্চিত করতে চাই, কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হন। তাই যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “মামলার পরবর্তী প্রক্রিয়া হিসেবে যাচাই-বাছাই চলবে, যা দেশের প্রতিটি নাগরিকের জন্যই সমানভাবে প্রযোজ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি কমিটি বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, “ছোটখাটো ছিনতাই বা চুরি ছাড়া বড় কোনো অপরাধ হয়নি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রয়েছে।” এ সময় তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, খাদ্য ও সুবিধা নিয়ে খোঁজখবর নেন।

এর আগে, রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আবদুল হামিদ। থাইল্যান্ডে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ৮ মে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাবেক এই রাষ্ট্রপতি। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। জানা গেছে, তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে, যার তদন্ত এখনও চলমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা