ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 
লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ

মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩৩:৫৩ অপরাহ্ন
মাস্ক পরিহিতদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভে মাস্ক পরে অংশ নেওয়াদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেন, “মাস্কে মুখ ঢেকে রাখা লোকজনদের গ্রেপ্তার করুন, এখনই।”

এর আগেও একই প্ল্যাটফর্মে দেওয়া আরেক বার্তায় তিনি ঘোষণা দেন, “এখন থেকে বিক্ষোভের সময় আর মাস্ক পরা যাবে না। কেউ মাস্ক পরে বিক্ষোভ-আন্দোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিক্ষোভের সূত্রপাত গত শুক্রবার (৬ জুন), যখন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় নথিবিহীন অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান চালায় ক্যালিফোর্নিয়া পুলিশ ও যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। অভিযান চলাকালে পুলিশ ও আইসিই সদস্যদের সঙ্গে সংঘাতে জড়ায় অভিবাসনপ্রত্যাশীরা।

উল্লেখ্য, প্যারামাউন্ট মূলত মেক্সিকো ও লাতিন আমেরিকা থেকে আসা অভিবাসীদের বসবাসস্থল, যাদের অধিকাংশেরই বৈধ কাগজপত্র নেই। তারা প্রধানত স্প্যানিশ ভাষায় কথা বলেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের অন্যান্য এলাকাতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার থেকেই লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ডের ২ হাজার সদস্য।

তবে নিরাপত্তা জোরদার করা হলেও সহিংসতা থামেনি। সরকারি ভবনে হামলা না হলেও বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন।

পুলিশ ও ন্যাশনাল গার্ড বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ ব্যবহার করছে। পুলিশের দাবি, এখন পর্যন্ত হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২০০ জন বিক্ষোভকারীকে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’