ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দক্ষ, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ পাইলট ছিলেন ক্যাপ্টেন সাইফুজ্জামান

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩৮:১৯ অপরাহ্ন
দক্ষ, দায়িত্বশীল ও অঙ্গীকারবদ্ধ পাইলট ছিলেন ক্যাপ্টেন সাইফুজ্জামান
কানাডার অন্টারিওতে নৌকা দুর্ঘটনায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) বিকেল ৩টায় লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, “ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবার গভীরভাবে শোকাহত। তার পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও নিষ্ঠা আমাদের জন্য গর্বের বিষয় ছিল। তার এই অকাল প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়।”

শোকবার্তায় আরও জানানো হয়, মরদেহ দেশে আনার জন্য নিহতের পরিবারের ইচ্ছানুযায়ী টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাইফুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

প্রসঙ্গত, নিহত আবদুল্লাহ হিল রাকিব ছিলেন দেশের পোশাক শিল্পের পরিচিত মুখ এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বন্ধুদের সঙ্গে কটেজে ঘুরতে গিয়ে প্রাণ হারান তিনি ও ক্যাপ্টেন সাইফুজ্জামান।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম