ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক শিক্ষার্থীদের ভর্তিতে সরকারি সহায়তার অনলাইন আবেদন গ্রহণ শুরু নির্ভয়াকে ধর্ষণের ১৪ বছর পর দিল্লির চলন্ত বাসে ফের একই ঘটনা শির সাথে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস কাপাসিয়ার ৫ খুন আসামি ফোরকানের হদিস পাওয়া যায়নি: পুলিশ আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা ২০২৭ সালে এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ৬ চীনা নাগরিকসহ জাল নোট তৈরি চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায়

কুমিল্লা কারাগারে সাবেক আইজিপি শহীদুল

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৩:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৩:০৫:০৮ অপরাহ্ন
কুমিল্লা কারাগারে সাবেক আইজিপি শহীদুল
কুমিল্লায় ৮ জন বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও সাবেক উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশেষ নিরাপত্তায় উভয়কে কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গভীর রাতে চৌদ্দগ্রামে বহুল আলোচিত ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় আদালতে হাজির করতে দুপুরের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় শহীদুল হক ও কিবরিয়া মজুমদারকে কুমিল্লা কারাগারে আনা হয়।

সোমবার (১১ নভেম্বর) তাদের আদালতে হাজির করার দিন ধার্য করা আছে। গত ১২ অক্টোবর জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে। তিনি সাবেক রেলপথমন্ত্রীর মুজিবুল হকের পিএস ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ঢাকায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

এরআগে গত ১১ সেপ্টেম্বর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতে ৮ বাস যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নামে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নিলামে আরও ৪০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক