ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:৪৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:৪৭:১৯ অপরাহ্ন
বর্তমান পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে লন্ডনে তারেক-ইউনূস বৈঠক: মির্জা ফখরুল
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। এই বৈঠকের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে এই বৈঠকের গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এটি থেকে অনেক কিছুর নতুন দিক উন্মোচিত হতে পারে।”

তিনি আরও জানান, দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার দিয়েছে।

আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনার সৃষ্টি হয়। যদিও সফরের শুরুতে এই বৈঠকটি আনুষ্ঠানিক সূচিতে অন্তর্ভুক্ত ছিল না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট