ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

আপনারা লোকজনকে সচেতন করেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০২:০১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০২:০১:৪৫ অপরাহ্ন
আপনারা লোকজনকে সচেতন করেন, সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটি আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তবে এই দুর্নীতি যদি নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্য কথা লিখুন। জনগণকে সচেতন করুন। তাহলেই অনেক কিছু ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সহযোগিতা চাই।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, “পুলিশের কেউ যদি মামলা বাণিজ্য বা দুর্নীতিতে জড়িত থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে অ্যাটাচ করা হয়েছে এবং ৩০-৪০ জনকে বাড়ি পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও ৩০-৪০ জনকে পাঠানো হবে, কোনো কুণ্ঠাবোধ থাকবে না।”

পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলেন, “এটা একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে মামলা গ্রহণ অনলাইনে করা হচ্ছে। এখন ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করা যায়। ফলে থানায় গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে না।”

রিমান্ডে নির্যাতন প্রসঙ্গে তিনি জানান, “এখন থেকে জিজ্ঞাসাবাদ ‘কাচের মতো ঘরে’ করা হবে, যাতে অন্যরা দেখে বুঝতে পারে—কোনো খারাপ আচরণ হচ্ছে কি না।”

৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত সম্পর্কে তিনি বলেন, “আগে পুলিশ নিজেরাই ১০-১৫ জনের নাম দিয়ে বেনামি শত শত মানুষকে আসামি করত। এখন সাংবাদিকরাও অনেক সময় এমনভাবে তথ্য দিচ্ছেন। এতে নির্দোষ মানুষও মামলায় জড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা দেখছি, যারা দোষী তাদের বিচার হবে, আর যারা নির্দোষ, তারা যেন কোনোভাবেই সাজা না পান, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’