ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ট্রাম্পকে নিজ বাসায় আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় বক্সার ওলেকসান্দর উসিক

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:২৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৩:২৮:৫২ অপরাহ্ন
ট্রাম্পকে নিজ বাসায় আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় বক্সার ওলেকসান্দর উসিক
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইউক্রেনে এসে বাস্তবতা দেখার আহ্বান জানিয়েছেন বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ওলেকসান্দ্র উসিক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে তিনি আবেদন জানান— যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জনগণের পাশে দাঁড়াতে।

সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে উসিক বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে চোখ খুলুন। আপনি বলেছিলেন ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। তাহলে এখন চুপ কেন? আমার দেশের মানুষ কষ্টে আছে, ভয়ে আছে, মৃত্যুর মুখে আছে— তাদের সাহায্য করুন।’

উসিক জানান, তিনি নিজ বাসায় ট্রাম্পকে আতিথ্য দিতে প্রস্তুত। বলেন, ‘তিনি চাইলে আমার বাসায় থাকুন। আমার নিরাপত্তাকর্মীরা তাকে পাহারা দেবে। তিনি এক সপ্তাহ থাকুন— দেখুন, রুশ ড্রোন আর বিমান কীভাবে মাথার ওপর দিয়ে উড়ে যায়, কীভাবে মানুষ দিন-রাত আতঙ্কে কাটায়।’

উসিকের মতে, ট্রাম্প যেন গোপনে ইউক্রেনে আসেন, যেন রাশিয়া আগেভাগে না জানতে পারে। ‘কারণ তারা জানলে হয়তো হামলা বন্ধ রাখবে। আমি তাকে কিয়েভের ওবোলন কিংবা ত্রোয়েশ্চিনা এলাকায় থাকার পরামর্শ দেব, যেখানে প্রতিনিয়ত বেসামরিক ভবনে বোমা পড়ছে,’— বলেন উসিক।

তিনি বলেন, ‘আপনি (ট্রাম্প) বলেছিলেন এক দিনে যুদ্ধ থামাবেন। এখন দেখুন কী ঘটছে। আপনি যদি সত্যিই নেতা হন, তাহলে এসে দেখুন বাস্তবতা। অনুভব করুন ইউক্রেনের মানুষ কী পার করছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী