ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

৩৭৪ হাজি নিয়ে দেশে ফিরলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৩:৪৬:৪২ অপরাহ্ন
৩৭৪ হাজি নিয়ে দেশে ফিরলো হজের প্রথম ফিরতি ফ্লাইট
পবিত্র হজ পালন শেষে দেশে ফেরত আসা শুরু করেছে বাংলাদেশি হাজিরা। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রথম ফিরতি ফ্লাইটে ৩৭৪ জন হজযাত্রী দেশে ফিরেছেন। হজের এই ফিরতি ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত নিয়মিত চলবে।

সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর সোয়া ৪টায় প্রথম ফ্লাইটটি ঢাকা এর উদ্দেশ্যে ছেড়ে আসে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।

আজ মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজি। ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। তাঁরা ২২২টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরে আসবেন। উল্লেখ্য, সৌদি আরবে যাওয়ার জন্য ফ্লাইট শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে এবং শেষ হয়েছে ৩১ মে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম