ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

বিদেশি প্রমাণিত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৪:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৪:০১:১৯ অপরাহ্ন
বিদেশি প্রমাণিত হলেই ‘পুশ ইন’ করা হবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী
আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার (৯ জুন) রাজ্য বিধানসভায় ঘোষণা দিয়েছেন, রাজ্যে কেউ বিদেশি হিসেবে শনাক্ত হলে তাকে বাংলাদেশে ‘পুশ ইন’ অর্থাৎ জোরপূর্বক ফেরত পাঠানো হবে। এই প্রক্রিয়ায় কোনও আইনি প্রতিবন্ধকতা থাকবে না এবং জেলা কালেক্টররাই এ কাজের দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর আসামে প্রবেশকারী কেউই ভারতের নাগরিকত্ব পাবেন না এবং তাদের দেশে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এই সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্টের ২০২৪ সালের অক্টোবরে দেওয়া রায়ের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। ওই রায়ে বলা হয়, ওই সময়ের পর আসামে যাঁরা এসেছেন, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না।

মুখ্যমন্ত্রী জানান, এই নীতি বাস্তবায়নের জন্য ১৯৫০ সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে।

এই ঘোষণার পর বিধানসভায় বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ শুরু করেছে এবং পদক্ষেপটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী