ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, চীনা নাগরিক গ্রেপ্তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লো কাভার্ড ভ্যান, মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ‘ফেভিকলের গ্লু’ স্বামীর মার খেয়ে তো মরে যাওনি, নারীকে বিচারক সেভ আমেরিকা ভোটিং বিল পাসে মরিয়া ট্রাম্প ৯ মসজিদ থেকে আনা হয়েছে খাটিয়া, জুমার নামাজের পর দাফন সোনামসজিদ স্থলবন্দরে স্বর্ণের বারসহ যুবক আটক ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জিরো পয়েন্টে আসছে ছোট-বড় মিছিল, দেখা নেই আ.লীগের

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৩:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৩:০৯:৫২ অপরাহ্ন
জিরো পয়েন্টে আসছে ছোট-বড় মিছিল, দেখা নেই আ.লীগের
আওয়ামী লীগের সমাবেশ করার ঘোষণাকে কেন্দ্র করে সরগরম রাজধানী। সম্প্রতি ফেসবুক পেজে জিরো পয়েন্ট এলাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।তবে সকাল থেকে এখন পর্যন্ত পল্টন, জিরো পয়েন্ট ও গুলিস্থান এলাকায় তাদের নেতাকর্মীদের কোনো অবস্থান দেখা যায়নি। উল্টো সমাবেশ প্রতিহত করার জন্য কিছু সময় পরপরই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে আসছেন। তারা মিছিলে বিভিন্ন স্লোগানে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান।রোববার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে পল্টন মোড় থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।সরেজমিনে দেখা যায়, গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিগত দিনগুলোর মতোই রয়েছে যানজটও। মানুষের উপস্থিতিও স্বাভাবিক। তবে পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জিরো পয়েন্ট এলাকায় একটি জলকামান এবং এপিসি প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মীদের এখানে দেখা যায়নি।

জুলাইয়ের কাফেলা নামের একটি সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে আসা আরিফ রব্বানী বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা এখনো দেশকে অস্থিতিশীল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিগত দিনের গণহত্যার ব্যাপারে অনুতপ্ত হওয়ার বদলে উল্টো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে একটি ঘৃণ্য দল। এদের লজ্জা শরম নেই। আজ যেকোনো মূল্যে তাদের ঘোষিত কর্মসূচি প্রতিহত করা হবে।অপরদিকে এখনও আজকের সমাবেশকে সফল করতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। যেখানে সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেও দেখা গেছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মাঠে নামতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটির নেতাকর্মীরা। গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার রোষানলে পড়তে হয় দলটির নেতাকর্মীদের। এর মধ্যে আবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থার মধ্যেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে ঢাকার জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ওই পোস্টে বলা হয়, আগামী ১০ নভেম্বর রোববার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন চত্বরে অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী সব জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।তবে ওই একইস্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত

পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত