ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইরাকে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০১:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০১:৫১:০৩ অপরাহ্ন
ইরাকে নিরাপত্তা হুমকির কারণে মার্কিন দূতাবাস খালি করার সিদ্ধান্ত
ইরাকে নিরাপত্তা হুমকি বেড়ে যাওয়ায় বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দূতাবাস থেকে অতি প্রয়োজনীয় নয়—এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। একই সঙ্গে বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

মার্কিন প্রশাসনের ভাষ্য, বুধবার জানানো হয়েছিল ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরপরই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ইসরায়েল যদি ইরানের অভ্যন্তরে আক্রমণ চালায়, তাহলে প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইরান। নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেই দূতাবাস আংশিকভাবে খালি করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে। কয়েক দফা বৈঠকও হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে এবং ইরান তার কর্মসূচি বন্ধ না করলে—যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইসরায়েল হামলা চালাতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। বিষয়টি নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বিশ্বকে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার