ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০২:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০২:৩৭:৫০ অপরাহ্ন
তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনও বাধা নেই। তিনি চাইলে যেকোনো সময় দেশে আসতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের সঠিক প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে না। ভারতে থাকা বাংলাদেশি নাগরিকদের আমরা অবশ্যই নেব, তবে নিয়ম মেনেই পাঠাতে হবে। বিষয়টি দেশটির হাইকমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

করোনা সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, করোনা রোধে বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সবার আগে নিজেকে সচেতন হতে হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় তারেক রহমান তার বিরুদ্ধে থাকা মামলাগুলো থেকে খালাস পান। সর্বশেষ গত ২৮ মে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৯ বছরের সাজা থেকে তারেক রহমান ও তার স্ত্রী খালাস পান। একইসঙ্গে অর্থদণ্ড থেকেও তারা মুক্তি পান।

উল্লেখ্য, ২০০৭ সালের মার্চে তারেক রহমান গ্রেফতার হন। পরের বছর ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানেই অবস্থান করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী