ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৪:০৬:১৯ অপরাহ্ন
মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে জয়
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ভারতে অবস্থান করছেন। ঈদুল আজহার আগের দিন, অর্থাৎ গত শুক্রবার (৬ জুন) মায়ের সঙ্গে দেখা করতেই তিনি দেশটিতে যান।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর এই প্রথমবারের মতো মায়ের সঙ্গে দেখা করলেন জয়। ভারতের নিরাপত্তা সংস্থার একাধিক সূত্র ও সেখানে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্রগুলো বলছে, এই সাক্ষাৎ মূলত পারিবারিক, রাজনৈতিক নয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট বাতিল করা হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ও পাসপোর্ট পেয়েছেন তিনি। এরপর থেকেই তার ভারত সফর নিয়ে আলোচনা চলছিল। যদিও প্রাথমিকভাবে তার সফর কিছুটা পরের কথা ছিল, পরে তা এগিয়ে আনা হয়।

ভারতে পৌঁছানোর পর যথাযথ নিরাপত্তার মধ্যে তাকে শেখ হাসিনার গোপন ঠিকানায় পৌঁছে দেয়া হয়, যেখানে বর্তমানে আছেন শেখ হাসিনার বোন শেখ রেহানাও। দিল্লিতে কর্মরত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে জয়ের সাক্ষাৎ হয়েছে কি না, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি কোনো সূত্র।

এদিকে, জয়ের কলকাতা সফরের সম্ভাবনা নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। সেখানে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজনদের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও বলা হচ্ছিল। তবে ভারতীয় নিরাপত্তা সূত্র জানায়, এবারের সফরে তার কলকাতায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই। পাশাপাশি দীর্ঘ সময় ভারতে অবস্থান করারও কোনো ইচ্ছা নেই বলে জানা গেছে আওয়ামী লীগ সূত্রে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা