ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মোদির
ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর বিমানবন্দরের রানওয়ে থেকে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় মোদি বলেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের হতবাক ও দুঃখিত করেছে। এটি এমন এক হৃদয়বিদারক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই দুঃখের মুহূর্তে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই।

তিনি আরও জানান, মন্ত্রী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি নজরে রেখেছেন।

বিধ্বস্ত হওয়া ফ্লাইট এআই-১৭১ তে মোট ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে ৬১ জন বিদেশি, যাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বাকি ১৬৯ জন ছিলেন ভারতীয়।

ঘটনাস্থল থেকে আসা ভিডিওতে দেখা গেছে, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে সেখানে, পুলিশ ওই এলাকা ঘিরে দিয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার