ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে এম সাখাওয়াতের বৈঠক

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:১১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:১১:১৮ অপরাহ্ন
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে এম সাখাওয়াতের বৈঠক
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৩তম সম্মেলনের গুরুত্বপূর্ণ এক পর্বে এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা আইএলও ও গ্রুপটির সমন্বয়কারী দেশ জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০% এবং জিডিপির ৪০% অবদান রাখছে। অথচ অঞ্চলটি এখনও অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার সীমাবদ্ধতা এবং জলবায়ু সংকটের মতো গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন। এসব সমস্যা সমাধানে সম্মিলিত পদক্ষেপ জরুরি।”

বাংলাদেশের শ্রম খাত সংশ্লিষ্ট উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিও অগ্রাধিকার।”

বৈঠকে বাংলাদেশকে এএসপিএজি-র নতুন সমন্বয়কারী দেশ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি জানানো হয়। উপদেষ্টা বলেন, “আমরা একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রমবাজার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে আমরা সকল সদস্য রাষ্ট্রের সহযোগিতা কামনা করছি।”

এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএলও মহাপরিচালক গিলবেরত এফ হউংব, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশের প্রতিনিধি, বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজা চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান (এনডিসি, পিএসসি), এবং শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী