ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

এখনই ফাইনাল খেলার স্বপ্ন নয়, চার বা পাঁচে থাকলে ভালো: শান্ত

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৪৬:৫৩ অপরাহ্ন
এখনই ফাইনাল খেলার স্বপ্ন নয়, চার বা পাঁচে থাকলে ভালো: শান্ত
আগামী ১৭ জুন শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র, আর এই চক্রের সূচনা হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ দিয়ে। সফরটি সামনে রেখে বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রসঙ্গ উঠতেই শান্ত বলেন, “এটা তো অনেক বড় স্বপ্ন। এখনই এত দূরে চিন্তা করলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি, তাহলে ভালো। র‍্যাঙ্কিংয়ে ৪ অথবা ৫-এর মধ্যে থাকতে পারলে ভালো হবে।”

সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “আমরা যখন শুরু করেছিলাম, এর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম। গত চক্রে আমরা জিতেছি চার ম্যাচ। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে, এই চক্রে কীভাবে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততে পারি।”

লম্বা সময়ের জন্য নেতৃত্ব পেলে পরিকল্পনা সহজ হয় বলেও উল্লেখ করেন শান্ত। নতুন করে আরও এক বছরের জন্য দায়িত্ব দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ অবস্থান করেছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের উপরে। চার জয়ের মধ্যে তিনটিই এসেছিল দেশের বাইরে।

বাংলাদেশ দল আগামী ১৩ জুন শ্রীলঙ্কায় পৌঁছাবে। প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন গলে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম