ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৭:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৭:০১:১৭ অপরাহ্ন
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৪টা ২০ মিনিটে লন্ডনের বাকিংহাম প্যালেসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে জানান, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচনে অবদান, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। তিনি ইউনূসের ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—প্রচারণাকে সভ্যতা রক্ষার জন্য সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

শফিকুল আলম জানান, রাজা চার্লস দীর্ঘদিন ধরে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসক। এমনকি ইউনূসের একটি বইয়ের ভূমিকাও তিনি লিখেছেন, যা দুজনের পারস্পরিক শ্রদ্ধা ও চিন্তার মিলের প্রমাণ।

বৈঠকে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য হ্রাস ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, এই বৈঠক অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ ছিল।

উল্লেখ্য, রাজপরিবারের রীতিতে রাজা যখন কাউকে ব্যক্তিগতভাবে ‘অডিয়েন্স’ প্রদান করেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তি ও তার কাজের গুরুত্বের প্রতি সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। এটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর অধ্যাপক ইউনূস ও রাজা চার্লসের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল