ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আ. লীগ নিষিদ্ধ না হলে এই সরকারের সবাই ‘লাঞ্ছিত’ হবেন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৩:১২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৩:১২:৪৫ অপরাহ্ন
আ. লীগ নিষিদ্ধ না হলে এই সরকারের সবাই ‘লাঞ্ছিত’ হবেন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র
 ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারের সবাইকে ‘লাঞ্ছিত’ হতে হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।তিনি বলেন, অতিসত্বর সরকার আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে বিদেশের মাটিতে যেমন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তা করা হয়েছে, একইভাবে সরকারের সবাই লাঞ্ছনার শিকার হবেন।তখন ছাত্রজনতাকে পাশে পাবেন না।  

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরের পাশে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত গণজমায়েতের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে শরীফ ওসমান বিন হাদি আরও বলেন, আপনাদের মেরুদণ্ড সোজা করুন। যে অপরাধে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অপরাধে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না?

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চসহ ছাত্রজনতা বারবার বলছে রাষ্ট্রপতি অপসারণ করতে। কিন্তু বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দল তাদের জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। তারা সংবিধানের দোহাই দিয়ে ‘রাষ্ট্রপতি চুপ্পুকে’ ক্ষমতায় রাখতে চাচ্ছে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে।শরীফ ওসমান বিন হাদি বলেন,  তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। স্পষ্ট ঘোষণা করতে চাই ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে যে রাজনৈতিক দল কোনো কথা বলবে, আমরা তাকে গণশত্রু ঘোষণা করব। এর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ নূর হোসেন চত্বরে আসেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা