ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৫:০৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৫:০৮:৪২ অপরাহ্ন
ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশ ইন
ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) ভোররাতে ভাতুরিয়া ইউনিয়নের চাপসা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।

বিজিবির সূত্রে জানা যায়, ভারতের পশ্চিম দিনাজপুরের রায়গঞ্জ কয়লাডাঙ্গী ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভোররাতে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশুকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। পরে বিজিবি তাদের আটক করে দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের হেফাজতে নেয়।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ৪২ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা