ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার ২ নাটক

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৫:১১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৫:১১:০১ অপরাহ্ন
ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে নিহার ২ নাটক
তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করেছেন। অভিনয়জীবন খুব দীর্ঘ না হলেও, ইতোমধ্যে তার উপস্থিতি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত নাটক ‘আশিকি’ ইউটিউবে শীর্ষ ট্রেন্ডিংয়ে উঠে আসে। সিএমভি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে এবং ২৪ ঘণ্টার মধ্যেই দেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থানে জায়গা করে নেয়। নাটকটি ইতোমধ্যে ১ কোটিরও বেশি বার দেখা হয়েছে। এতে নিহার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি পরিচালনা করেছেন ইমরোশ শাওন।

‘আশিকি’-র পাশাপাশি ঈদে আলোচনায় ছিল ‘কোটি টাকার চেয়ারম্যান’ (নিলয়-হিমি) ও ‘ক্ষতিপূরণ’ (ইয়াশ-মালাইকা চৌধুরী) নাটক দুটি। এই তিন নাটকের পাশাপাশি ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে নিহা অভিনীত আরেকটি নাটক ‘ঘ্রাণ’।

‘ধূপছায়া এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ১০ জুন মুক্তি পায় ‘ঘ্রাণ’, যেখানে নিহার সহশিল্পী ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। মাশরিকুল আলম পরিচালিত এই নাটক মাত্র দুই দিনেই তিন মিলিয়নের কাছাকাছি ভিউ পায়। ঈদের নাটকের মধ্যে এটি অবস্থান করছে চতুর্থে, আর সার্বিক ইউটিউব ট্রেন্ডিংয়ে অবস্থান এখন ৮ নম্বরে।

দর্শকের ভালোবাসা প্রসঙ্গে নিহা বলেন, “ঈদে আমার অভিনীত ‘আশিকি’ ও ‘ঘ্রাণ’ অনেক দর্শক দেখেছেন, ভালো লেগেছে। এত কম কাজ করি, তার পরও দর্শক আমার নাটক দেখেন—এটি আমার জন্য আশীর্বাদ। দর্শকদের ধন্যবাদ দিতে চাই। কারণ তারা আমার নাটকগুলো দেখেছেন।”
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম