ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আজ একা থাকার দিন

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৩:২০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৩:২০:১৯ অপরাহ্ন
আজ একা থাকার দিন
যারা একা কিংবা একাকী থাকতে পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ যারা এখনও ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তাদের উদ্দেশেই আজ সারা বিশ্বে উদযাপন করা হচ্ছে বিশ্ব সিঙ্গেল ডে।প্রতি বছর ১১ নভেম্বর দিনটি প্রেমিক যুগলরা নয়; বরং পালন করে থাকেন শুধু সিঙ্গেলরা। ১৯৯৩ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে দিবসটি প্রথম উদযাপন করা হয়। দিবসটি ‘ব্যাচেলর ডে’ নামেও পরিচিত।

 এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। আপনি জানলে অবাক হবেন, চীনে সিঙ্গেল ডে-কে এতটাই গুরুত্ব দেয়া হয় যে দিবসটিতে সরকারি ছুটি থাকে।সিঙ্গেল ডে-র তারিখটা লক্ষ করলেই দেখবেন সব এক সংখ্যা যেন ভর করেছে এর মধ্যে। নভেম্বরের এগারো তারিখটিকে সংখ্যায় প্রকাশ করলে হয় ১১/১১ মানে এক সংখ্যাটাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই এক সংখ্যাটি হলেন আপনি।
 
বিশেষ এই দিনটিতে সিঙ্গেলরা নিজেদের সময় দেন, সময় কাটান নিজের ইচ্ছেমতো। নিজের শখের জিনিস কিনে নিজেকেই উপহার দেন। ঘুরতে যান পছন্দের কোনো স্থান বা রেস্টুরেন্টে।ভ্যালেন্টাইন ডে-তে যারা মন খারাপ করেন, তারা আজ দিনটি অনেক ভালো করে উদ্‌যাপন করুন। একাকিত্বের দুঃখ ভুলে আজ থেকে নিজেকে নতুন করে খুঁজুন। নিজেকে ভালোবাসতে শিখুন।
 
নিজেকে সময় দিন, নিজের যত্ন নিন। কেননা, দিন শেষে জীবনযুদ্ধে সবাইকে পাশে পান বা না-পান, নিজেকে কিন্তু আপনি কখনোই ছেড়ে যাবেন না। আগলে রাখবেন সবসময়। তাই এক জীবনে মনের মতো কাউকে না পেলে গাঁটছাড়া সম্পর্কে না জড়িয়ে উপভোগ করুন আপনার সিঙ্গেল জীবন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?