ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে: জামায়াত

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৫:২১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৫:২১:৫৩ অপরাহ্ন
যৌথ বিবৃতি প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে: জামায়াত
জামায়াতে ইসলামীর মতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি প্রদান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যতিক্রম এবং এটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

শনিবার (১৪ জুন) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে এ মত প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ড. ইউনূসের তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ স্বাভাবিক হলেও, বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং ও বিবৃতি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এতে একক দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া গেছে, যা একজন প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার জন্য অশনিসঙ্কেত।

জামায়াতের মতে, দেশজুড়ে বহু রাজনৈতিক দল সক্রিয় থাকা সত্ত্বেও শুধু একটি দলের সঙ্গে বৈঠক ও যৌথ বিবৃতি প্রদান করায় জাতির উদ্দেশে ঘোষিত নির্বাচনী রোডম্যাপের গ্রহণযোগ্যতা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার নিরপেক্ষ অবস্থান এবং সব দলের সঙ্গে আলোচনা করাই ছিল সমীচীন। বিচার ও প্রশাসনিক সংস্কারে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত না হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও দলটি আশঙ্কা প্রকাশ করে।

সবশেষে, জামায়াত প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায়, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা নিরসনে তার ভূমিকা যেন আরও স্পষ্ট হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী