ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৬:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৬:৪৪:২৫ অপরাহ্ন
প্রথমবার টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। ঐতিহাসিক লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল মাত্র ৬৯ রান, হাতে ছিল ৮ উইকেট। যদিও দিনের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলতে নামা অধিনায়ক টেম্বা বাভুমা আউট হয়ে যান, তবে তার ১৩৪ বলে ৫ চারেএ ৬৬ রানের ইনিংস দলের ভিত্তি গড়ে দেয়।

এরপর ট্রিস্টান স্টাবসের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন এই ম্যাচের নায়ক আইডেন মার্করাম। কিন্তু মিচেল স্টার্কের ইনসুইংয়ে স্টাবস (৮) বোল্ড হয়ে ফিরে যান। তবে একপ্রান্তে অনড় থেকে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান ওপেনার মার্করাম। যদিও জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে জশ হ্যাজলউডের বলে শর্ট মিডউইকেটে ট্রাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস।

শেষ পর্যন্ত ডেভিড বেডিংহাম ২১ এবং ভেরেইনা ৪ রানে অপরাজিত থেকে দক্ষিণ আফ্রিকাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে স্টার্ক নেন ৩ উইকেট, কামিন্স ও হ্যাজলউড পান ১টি করে উইকেট।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা এখন টেস্টের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী