ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০২:০২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০২:০২:১৯ অপরাহ্ন
দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার
সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শনিবার (১৪ জুন) সকালে জাফলং পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিয়ে বিক্ষোভ করেন।

ঘটনার পর কেন্দ্রীয় যুবদল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়। শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক আদেশে জাহিদ খানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। সংগঠনের নেতাকর্মীদের তাদের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়।

বিক্ষোভে আরও জড়িত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

বহিষ্কারের পর নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে জাহিদ খান লেখেন, “আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ব্যক্তি নয়, দলই বড়। আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করবো, এমন কিছু লিখবেন না যাতে দলের ক্ষতি হয় বা আপনাদের সম্মানহানি ঘটে।”

উল্লেখ্য, সিলেটে পাথর উত্তোলন সংশ্লিষ্ট নানা ঘটনায় এর আগেও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। গত ১৪ অক্টোবর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পদ স্থগিত করা হয়, আর সর্বশেষ গত ৯ জুন পাথর উত্তোলনে জড়িত থাকায় জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কার করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা