ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০২:০৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০২:০৪:৫৮ অপরাহ্ন
চট্টগ্রামের ড্রোন নির্মাতা আশির উদ্দিনের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি এলাকার উদ্ভাবক মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপির সহযোগী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’। ড্রোন প্রযুক্তিতে ব্যক্তিগত উদ্যোগে কাজ করে আলোচনায় আসা এই তরুণের বাড়িতে সোমবার (১৬ জুন) দুপুরে যান সংগঠনের এক প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি আশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা তুলে দেন সংগঠনের আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ভবিষ্যতে তার কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ