ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০২:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০২:৩৫:৩৯ অপরাহ্ন
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনও ইচ্ছা নেই : পেজেশকিয়ান
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (১৬ জুন) পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা পারমাণবিক অস্ত্র চাই না। আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই।” তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ইরান অব্যাহত রাখবে বলেও জানান প্রেসিডেন্ট।

আল জাজিরার এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানানো হয়, ইসরায়েলের চলমান হামলা ও পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই এসব কথা বলেন পেজেশকিয়ান।

তিনি বলেন, “শত্রুরা যদি মনে করে হত্যা, আক্রমণ আর গুপ্তহত্যার মাধ্যমে আমাদের জাতিকে মুছে ফেলবে—তাহলে তারা ভুল করছে। একজন বীর শহীদ হলে শত শত নতুন বীর তার পতাকা তুলে ধরে। তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিরোধ করে অপরাধ ও বিশ্বাসঘাতকতা।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরান আগ্রাসী কোনো রাষ্ট্র নয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। “পশ্চিমারা বলে, আমাদের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত নয়। কিন্তু আমরা এমন কোনো অস্ত্র চাই না—এ দাবি একেবারেই ভিত্তিহীন,” বলেন তিনি।

তবে তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে। “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব—জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে। কারণ, পারমাণবিক শক্তি থেকে উপকার পাওয়া আমাদের অধিকার,” বলেন ইরানের প্রেসিডেন্ট।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার