ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৩:৫৭:৫৩ অপরাহ্ন
ভুটানের ট্রাকে বাংলাদেশে পণ্য সরবরাহ, বিক্ষোভ ভারতীয় ট্রাক মালিক-চালকদের
পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্তে সোমবার (১৬ জুন) ভারতীয় ট্রাক মালিক ও চালকদের বিক্ষোভে আটকে পড়ে বাংলাদেশগামী ভুটানের প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক। পাথর রপ্তানির ক্ষেত্রে ভুটানের ট্রাককে অগ্রাধিকার দেওয়ায় নিজেদের বঞ্চিত মনে করছেন ভারতীয় পরিবহন শ্রমিকরা।

বিক্ষোভকারীরা জানান, ভুটানের ট্রাকগুলো নিয়মিত ভারত থেকে পাথর নিয়ে বাংলাদেশে যাচ্ছে, কিন্তু ভারতীয় ট্রাক মালিকরা সে সুযোগ পাচ্ছেন না। ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বৈষম্যের প্রতিবাদে তারা ফুলবাড়ী সীমান্তে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পৌর মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করে সমস্যার বিস্তারিত তুলে ধরেন। জাতীয় শ্রমিক ইউনিয়নের স্থানীয় কমিটির সভাপতি সুকান্ত কর জানান, মেয়র আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া, ভুটানের ট্রাক চলাচলে বাধা না দেওয়ার অনুরোধ জানিয়ে সুকান্ত কর বলেন, “আমাদের দাবি ন্যায্য, তবে অন্য দেশের যানবাহনের চলাচল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও দেখতে হবে।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার