ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ

ইরানের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৪:০৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৪:০৭:৩৭ অপরাহ্ন
ইরানের হামলায় পাগলপ্রায় ইসরায়েলিরা, নিচ্ছেন মানসিক স্বাস্থ্যসেবা
নিরবতাকে চিরে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। হামলার টানা ধাক্কায় দিশেহারা ইসরায়েলিরা এখন মানসিক বিপর্যয়ের মুখে। বেঁচে থাকলেও মনোবল ভেঙে পড়েছে বহু মানুষের। আতঙ্কে ঘুম হারাম, নাওয়া-খাওয়া অনিয়মিত—সব মিলিয়ে এক অচেনা বাস্তবতায় বাস করছেন তারা।

চোখের সামনে ধসে পড়া ভবন, ভাঙা রাস্তা আর অ্যাম্বুলেন্সের নিরন্তর শব্দ—এ যেন এক অবাস্তব নগরী। অনেকেই ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন স্থানীয় বম্ব শেল্টারে। কেউ কেউ ৩০ বছরের বেশি সময় ধরে গড়ে তোলা বসতভিটা হারিয়ে বাকরুদ্ধ।

মাত্র ৪ দিনেই ইসরায়েলের জাতীয় মানসিক স্বাস্থ্য হটলাইনে ফোন গেছে ৪,৫০০-এর বেশি। আতঙ্কে কাঁপতে থাকা মানুষজন দ্বারস্থ হচ্ছেন মানসিক চিকিৎসকদের। এমনকি জুম মিটিংয়ের মাধ্যমেও দেখা মিলছে চিকিৎসকদের সঙ্গে।

জনগণের চাপে ২৪ ঘণ্টা চালু রাখা হয়েছে মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের নেওয়া হচ্ছে বিশেষ নজরদারিতে। PTSD থেকে সুরক্ষা পেতে সব সেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে।

এক ইসরায়েলি বলেন, "আমার বাড়ি কেন ধ্বংস করলো? আমরা কী করেছি? আমি এখনও কাঁদিনি। এই ধাক্কা সামলানো খুব কঠিন।"

আরেকজন বলেন, “এভাবে চলতে পারে না। যেকোনো মূল্যে এর শেষ হওয়া দরকার। শুধু ইসরায়েল-ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠেছে।”

এ পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘাতে নিহত হয়েছেন ১৯ জন ইসরায়েলি, আহত হয়েছেন আরও বহু মানুষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত