ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৫:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৫:৩৫:৪৫ অপরাহ্ন
ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক-তৃতীয়াংশ ‘ধ্বংস’ করার দাবি ইসরায়েলের
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের এক-তৃতীয়াংশ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। তাদের ভাষ্যমতে, চার দিনের হামলায় ইরানের ১২০টিরও বেশি মিসাইল লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, “আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক-তৃতীয়াংশ সক্ষমতা নিশ্চিহ্ন করে দিয়েছি। শুধুমাত্র গত রাতেই ২০টির বেশি লঞ্চার ধ্বংস করেছে আমাদের বিমানবাহিনী। এই লঞ্চারগুলো কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারতো।”

তিনি আরও দাবি করেন, তেহরানের আকাশসীমায় এখন ইসরায়েলের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত হয়েছে।

ডিফ্রিন জানান, ইরানের মধ্যাঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক স্থাপনায় আঘাত হানে ইসরায়েলি বাহিনী। ক্ষেপণাস্ত্র গুদাম, লঞ্চার ও কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযানে অংশ নেয় প্রায় ৫০টি যুদ্ধবিমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম