ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৬:৪৬:২৬ অপরাহ্ন
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যেসব দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটের ‘স্বর্গ’খ্যাত গলে আজ শুরু হচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়েই পর্দা উঠছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) নতুন চক্রের। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সংস্করণে এটি হবে চতুর্থ আসর।

২৫ বছর পেরিয়েও লাল-সবুজদের টেস্ট সাফল্য বরাবরই সীমিত। ২০১৯-২১ সালের প্রথম চক্রে একটিও জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় চক্রে কেবল মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ই ছিল স্মরণীয়। তবে তৃতীয় চক্রে ১২ টেস্টে ৪ জয়ের মাধ্যমে কিছুটা আলোর রেখা দেখাতে পেরেছে শান্ত-লিটন-মিরাজরা। এবার চতুর্থ চক্রে লাল বলের ক্রিকেটে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের সামনে।

এই চক্রে মোট ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর মধ্যে গল ও কলম্বোতে শুরু হচ্ছে প্রথম সিরিজ। এরপর বাকি ১০টি ম্যাচ ২০২৬ ও ২০২৭ সালে, পাঁচটি সিরিজে ভাগ হয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি সিরিজেই থাকবে দুটি করে টেস্ট।

২০২৬ সালের মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে টাইগারদের দ্বিতীয় সিরিজ। এরপর আগস্টে দীর্ঘ ২৩ বছর পর সফর করবে অস্ট্রেলিয়ায়—যেখানে এখনো টেস্ট খেলেননি সাকিব, মুশফিক কিংবা তামিম।

২০২৬ সালের অক্টোবরে ঘরের মাঠে খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আর নভেম্বরে সফর করবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশের টেস্ট চক্র শেষ হবে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে এটি হবে ৯ বছর পর প্রথম টেস্ট সিরিজ।

উৎসাহজনক খবর হলো—২০২৫-২৭ চক্রে বাংলাদেশ যেসব দলের বিপক্ষে খেলবে, তাদের মধ্যে চার দলের বিপক্ষেই সর্বশেষ সিরিজে হারেনি টাইগাররা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র এবং পাকিস্তানকে করেছে হোয়াইটওয়াশ।

এবারের চক্রে সবচেয়ে বেশি ২২টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, আর ইংল্যান্ড খেলবে ২১টি। প্রথম তিন আসরের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডে—সাউদাম্পটন, ওভাল ও সর্বশেষ লর্ডসে। এবারও একই ধারাবাহিকতা রাখার সম্ভাবনা রয়েছে, যদিও ভারতও আয়োজক হতে আগ্রহী। তবুও যুক্তরাজ্যের টেলিগ্রাফের মতে, পরবর্তী তিন আসরও ইংল্যান্ডেই আয়োজন করবে আইসিসি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা