ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

গোলযোগের করণে এবার মাঝ আকাশ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়া

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:০৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৭:০৪:২৭ অপরাহ্ন
গোলযোগের করণে এবার মাঝ আকাশ থেকে ফিরলো এয়ার ইন্ডিয়া
কয়েক দিন আগের ভয়াবহ বিমান দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনো দগদগে। সেই শোক কাটতে না কাটতেই মাঝ আকাশে আবারও বিপত্তি! হংকং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার আবারও যান্ত্রিক ত্রুটিতে বিপর্যস্ত হয়ে ফিরে গেছে হংকংয়ে।

ফ্লাইট নম্বর এআই৩১৫ সোমবার (১৬ জুন) হংকং থেকে উড্ডয়ন করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তবে আকাশে কিছুটা পথ যাওয়ার পরই যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান ক্রু সদস্যরা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৎক্ষণাৎ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফ্লাইট কর্তৃপক্ষ। নিরাপদেই অবতরণ করে ফ্লাইটটি।

এই ঘটনার মাত্র চারদিন আগেই ঘটে ভয়াবহতম এক দুর্ঘটনা। গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ ফ্লাইটটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। প্রাণ হারান ২৪১ যাত্রী ও ক্রু। ভারতের ইতিহাসে এটিই অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা।

একই এয়ারলাইন্সের ফ্লাইটে বারবার এমন ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যাত্রী নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও পাইলটদের প্রশিক্ষণ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিমানযাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী