ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৭:১৭:০৭ অপরাহ্ন
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের দুই স্তম্ভ সাকিব আল হাসান ও তামিম ইকবাল একসময় ছিলেন কেবল সতীর্থ নয়, ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু সময়ের পালাবদলে সেই বন্ধুত্বে দেখা দেয় ফাটল। অনেক সময় তাদের সম্পর্ককে ‘শত্রুতা’ হিসেবেও তুলে ধরা হয় সামাজিক মাধ্যমে, যা তামিমের জন্য কষ্টদায়ক।

এক সময় সাকিব নিজেই বলেছিলেন, তামিম তার সবচেয়ে ভালো বন্ধু। যদিও সময়ের সঙ্গে সেই সম্পর্ক আর আগের মতো নেই, তবুও তামিমের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে যেভাবে তুলে ধরা হয়, বাস্তবতা তেমন নয়।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তামিম স্পষ্ট করে জানান, ব্যক্তিগত পর্যায়ে তাদের সম্পর্ক কখনও এতটা খারাপ হয়নি যে দেখা হলে মুখ ফিরিয়ে নেবেন একে অপরের কাছ থেকে।

সাম্প্রতিক ভারত সফরে সাকিবের শেষ টেস্ট ম্যাচে উপস্থিত ছিলেন তামিম। সে প্রসঙ্গে তামিম বলেন, "ওটাই ওর শেষ ম্যাচ হবে কি না নিশ্চিত ছিলাম না। যদি হতো, আমি ওর ক্যারিয়ার নিয়ে কিছু বলতাম। ওর যতটা কাছ থেকে আমি দেখেছি বা ও আমাকে দেখেছে, তা অনেকে দেখেনি। তাই সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করেছে, সেটা আমার মতো কারও মুখ থেকে শুনতে চাইবে সবাই।”

তামিম আরও বলেন, "খেলোয়াড় হিসেবে সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনো মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।”

বিদেশে বা অন্য কোথাও দেখা হলে কী হবে— এমন প্রশ্নের উত্তরে তামিম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমি জিজ্ঞেস করব, তুমি কেমন আছো। পরিবার কেমন আছে। আমি নিশ্চিত, সেও জিজ্ঞেস করবে আমি কেমন আছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না। এটা সম্ভব না।”

তার মতে, সামাজিক মাধ্যমে যেসব বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হয়, তা শুধুই ‘নোংরামি’। বাস্তবে সাকিব ও তামিম একে অপরকে সম্মান করেই চলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম