ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলায় তিনজনের প্রাণহানি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০১:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০১:৪৫:২১ অপরাহ্ন
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের হামলায় তিনজনের প্রাণহানি
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলায় তিনজন কর্মী নিহত হয়েছেন। হামলার একদিন পর মঙ্গলবার (১৭ জুন) চ্যানেলটি নিজেই তথ্যটি প্রকাশ করেছে। খবরটি নিশ্চিত করেছে আলজাজিরা।

চ্যানেলটি জানায়, সোমবার ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে টেলিভিশন ভবনে। হামলায় নিহতদের পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সময় ভবনের ভেতর লাইভ সম্প্রচার চলছিল এবং একটি স্টুডিও থেকে উপস্থাপিকা আতঙ্কে ছুটে বের হয়ে যান, যা সরাসরি সম্প্রচারে দেখা যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই হামবাশি এই ঘটনাকে "ন্যাক্কারজনক" এবং "যুদ্ধাপরাধ" হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন: “ইসরায়েল কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীদের অন্যতম প্রধান হত্যাকারী হিসেবেও পরিচিত। এই হামলা এর আরও একটি প্রমাণ।”

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সাংবাদিক ও মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম