ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৩:২৩ অপরাহ্ন
সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নৈতিক স্খলনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। একইসাথে, তদন্ত প্রক্রিয়া চলাকালীন তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক নোটিশে সারোয়ার তুষারকে উক্ত সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, “আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা জানতে চেয়েছেন।”

এমতাবস্থায়, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (৫) দিনের মধ্যে দলের ‘রাজনৈতিক পর্ষদ’ এবং গঠিত তদন্ত কমিটির নিকট প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সারোয়ার তুষারকে বিরত থাকার নির্দেশ দেন আহ্বায়ক ও সদস্যসচিব।

কমেন্ট বক্স