ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৪:৩২:৩৩ অপরাহ্ন
ইসরায়েলে পারমাণবিক হামলা চালানোর বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার (১৬ জুন) সিনেটে বক্তব্যে তিনি বলেন, “যে আমাদের দিকে খারাপ নজরে তাকাবে, তার চোখ উপড়ে ফেলা হবে। পাকিস্তান জাতি ঐক্যবদ্ধ। আমাদের দিকে একটি ইট ছোড়া হলে জবাবে পাথর ছুড়ে মারা হবে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।”

দার আরও বলেন, “পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য সম্পদ। এটি শুধু আমাদের প্রতিরক্ষার জন্য নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য আল্লাহর দেওয়া শক্তি।”

সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি একে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। বলেন, “এ ধরনের কাজ আঞ্চলিক শান্তির পরিপন্থী।”

ভারতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “ভারতের আগ্রাসী মনোভাব ব্যর্থ হয়েছে। বাস্তবতা বুঝে তারা এখন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়ে যুদ্ধবিরতির চেষ্টা করছে।”

তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান কখনোই ইসরায়েলকে পারমাণবিক হামলার হুমকি দেয়নি। এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমনকি ব্রিটিশ মিডিয়াও ২০১১ সালের পুরনো সাক্ষাৎকারকে সাম্প্রতিক বলে চালিয়ে দিচ্ছে।”

সতর্ক করে তিনি বলেন, “যুদ্ধ কোনো খেলা নয়, এটি অত্যন্ত গুরুতর বিষয়। গুজব ও মিথ্যা প্রচারের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।”

পররাষ্ট্রনীতিতে সক্রিয় ভূমিকার কথা জানিয়ে দার বলেন, “ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা সাম্প্রতিক পরিস্থিতিতে নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘে পাকিস্তানের গঠনমূলক অবস্থানের জন্য ইরান কৃতজ্ঞতা জানিয়েছে।”

এর আগের দিন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে অস্বীকার করেছে যে পাকিস্তান ইসরায়েলকে পারমাণবিক হুমকি দিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। ইসরায়েলি মিডিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি। গুজব শুধুই বিভ্রান্তি তৈরি করে, যা অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ায়।”

প্রসঙ্গত, সম্প্রতি ইরান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় তেলআবিব ও অধিকৃত জেরুজালেমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা আঞ্চলিক শান্তি চায়, তবে যেকোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী