ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

অবৈধ অভিবাসীদের তাড়াতে টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:১০:০০ অপরাহ্ন
অবৈধ অভিবাসীদের তাড়াতে টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোরভাবে প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে এবার সীমান্ত রক্ষার দায়িত্বে টম হোমানকে নিয়োগ দিচ্ছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণাটি দেন এবং হোমানের সীমান্ত নিয়ন্ত্রণের দক্ষতার প্রশংসা করেন।

সাবেক আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) পরিচালক হোমান অতীতে অভিবাসন আইন প্রয়োগের কড়াকড়ি ব্যবস্থা চালু করার জন্য পরিচিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার সময় থেকে অভিবাসনবিরোধী অবস্থান বজায় রেখে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী লাখো অভিবাসীকে তাড়ানো হবে। তার রানিং মেট জে ডি ভ্যান্সও জানান, প্রতিবছর ১০ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার লক্ষ্য রয়েছে।

প্রচারণাকালে ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন, যেমন হাইতিয়ান অভিবাসীদের বিরুদ্ধে পোষা প্রাণী খাওয়ার অভিযোগ তোলা এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা। এসব বক্তব্য এবং টম হোমানের নিয়োগে অভিবাসন ইস্যুতে তার প্রশাসনের কঠোর মনোভাবের ইঙ্গিত মিলেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন প্রশাসন অভিবাসন নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গারা অধিকার চায়, দান নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী