ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৫:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৫:১০:০১ অপরাহ্ন
ঢাকায় ভিসা কার্যক্রম ফের চালু করায় অস্ট্রেলিয়াকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৭ জুন) যমুনায় ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। এ সময় চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই চার্টার’ ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটাররা স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে বলেও আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়নে বাংলাদেশকে পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো জমা দিলো মালিকপক্ষ