ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

‘খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো’

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৫:৩৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৫:৩৪:১২ অপরাহ্ন
‘খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, ‌‘স্মরণ করুন, ইরানের পার্শ্ববর্তী দেশের এক স্বৈরশাসকের কী পরিণতি হয়েছিল, যখন সে ইসরায়েলের বিরুদ্ধে এমন পথ বেছে নিয়েছিল।’

রয়টার্স জানায়, ইসরায়েল স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—খামেনির পরিণতি হতে পারে সাদ্দাম হোসেনের মতো, যিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ২০০৬ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এক পর্যায়ে ইসরায়েলের খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে তাদের বিরত রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে কিছু না বললেও, এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য ইঙ্গিত হিসেবেই দেখছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম