ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলের মোসাদ কার্যালয়ে ইরানের হামলা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৫:৫৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৫:৫৫:১৮ অপরাহ্ন
ইসরায়েলের মোসাদ কার্যালয়ে ইরানের হামলা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্র লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের এয়ারোস্পেস ইউনিট একটি ‘কার্যকর ও সফল অভিযান’ পরিচালনা করেছে। অভিযানে মোসাদের পরিকল্পনা পরিচালনাকেন্দ্র ও ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা আমানের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মোসাদ ও আমানের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে হামলা সঠিকভাবে আঘাত হেনেছে। এই কেন্দ্রগুলো থেকেই ইরানি নেতাদের হত্যার ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করা হতো। এখন সেই কেন্দ্র আগুনে জ্বলছে।

আইআরজিসি জানায়, ১৩ জুন থেকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে ধারাবাহিকভাবে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েলের উসকানিমূলক ও বিনা কারণে চালানো হামলায় ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। শহীদ হয়েছেন শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ—যাদের মধ্যে ৪৫ জন নারী ও শিশুও রয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার