ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

জামায়াতের ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট নিয়ে যা বললেন নুর

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৬:০৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৬:০৩:২৬ অপরাহ্ন
জামায়াতের ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট নিয়ে যা বললেন নুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে অংশ নেয়নি। এ প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, জামায়াত হয়তো প্রতীকীভাবে আজকের বৈঠক বয়কট করেছে। কারণ, কয়েকটি দলকে প্রাধান্য দেওয়া কিংবা তাদের কেন্দ্রিক সংস্কার ও ঐকমত্য আলোচনার অভিযোগ শুধু জামায়াত নয়, আরও কিছু দলের মধ্যেও রয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের মধ্যাহ্নভোজের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুর বলেন, "ভোট ছাড়া কোনো দল বড় বা মেজর, তা নির্ধারণ করা যায় না।"

তিনি আরও বলেন, “আমরা এখানে যে রাজনৈতিক দলগুলো আছি, এর বাইরেও গণঅভ্যুত্থানের সময় অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাজীবী সংগঠন, সাংবাদিক, চিকিৎসক—তাদের মতামত নেওয়াও জরুরি। রাজনৈতিক দলগুলো সবসময় সব পক্ষের মত প্রতিফলন করে না। অনেকেই নিবন্ধিত ও অনিবন্ধিত দলের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে আমরা বলছি, এতগুলো দল ঐকমত্য প্রকাশ করেছে—কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন ভিত্তিতে এই ঐকমত্য বলা হচ্ছে?”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী