ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

করোনা মোকাবিলায় সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি : চসিক মেয়র

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
করোনা মোকাবিলায় সচেতনতা গড়ে তোলাই সবচেয়ে জরুরি : চসিক মেয়র
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে মাঠে নেমেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের আগ্রাবাদ মোড় ও আশপাশের এলাকায় তারা লিফলেট বিতরণ, মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে জনসচেতনতামূলক কার্যক্রম চালায়।

এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, "করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে, তবে সবচেয়ে জরুরি হলো মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের যুব প্রধান আ. ন. ম. তামজীদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, এনামুল হক, যুব উপ-প্রধান মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ বিভাগের প্রধান রাকিবুল ইসলাম।

কর্মসূচিতে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবক, যারা সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন। আয়োজকেরা জানান, এমন সচেতনতামূলক কার্যক্রম তারা নিয়মিতভাবে চালিয়ে যাবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা