ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

ক্যানসারে আক্রান্ত দীপিকা কাঁদছেন দুই বছরের সন্তানের জন্য

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৫২:৫৪ অপরাহ্ন
ক্যানসারে আক্রান্ত দীপিকা কাঁদছেন দুই বছরের সন্তানের জন্য
ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে সম্প্রতি ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের মুখোমুখি হন। সফলভাবে শরীর থেকে ক্যানসার আক্রান্ত টিউমার অপসারণের পর ১১ দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার (ইদের আগের দিন) হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন দীপিকা।

বাসায় ফিরেই দুই বছরের ছেলে রুহানকে বুকে জড়িয়ে আবেগে ভেসে যান অভিনেত্রী। তবে সন্তানের জন্যই এখন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে দীপিকা জানান, রুহান মাঝরাতে মায়ের দুধ খাওয়ার জন্য ছটফট করে, কিন্তু এখন আর তাকে স্তন্যপান করাতে পারছেন না তিনি। দীপিকার ভাষায়, ‘রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে খুব কেঁদেছি। এতটা কান্না হয়তো সন্তান জন্মের পর এই প্রথম কেঁদেছিলাম।’

চিকিৎসকের পরামর্শে এখন নিয়মিত ওষুধ খেতে হচ্ছে দীপিকাকে, যা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও বলেন, ‘জানি, ওর বয়স দু’বছর হয়ে গেছে। ভাবছিলাম এবার ধীরে ধীরে অভ্যাসটা ছাড়াব। কিন্তু, এভাবে হঠাৎ ছাড়াতে হবে ভাবিনি।’

দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন দীপিকা। গত মাসে ব্যথা তীব্র হলে মুম্বাইয়ের এক হাসপাতালে পরীক্ষা করাতে গিয়ে তার যকৃতে টেনিস বলের মতো একটি টিউমার ধরা পড়ে, যা পরে ক্যানসার শনাক্ত হয়। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

দীপিকার হাসপাতাল থেকে বাসায় ফেরাকে ঘিরে তার শাশুড়ি ও ননদ এক ঘরোয়া ভোজের আয়োজন করেন। যদিও শরীরে এখনো দুর্বলতা রয়েছে, তবে পরিবারের ভালোবাসা ও ছেলের মুখে হাসিই এখন তার সান্ত্বনার সবচেয়ে বড় উৎস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি