ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৫৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৬:৫৬:৪১ অপরাহ্ন
ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। সেইসঙ্গে তিনি চান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’।

পঞ্চম দিনে গড়ানো এই উত্তেজনার মধ্যে, কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই হঠাৎ যুক্তরাষ্ট্রে ফিরে আসেন ট্রাম্প। নিজেকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‌‘যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নয়, একটি সমাপ্তি চায়।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য এখনো তিনি ইরানের সঙ্গে কোনও যোগাযোগ করেননি।

ট্রাম্প লেখেন, ‘ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত। যদি তারা কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করলেই বহু প্রাণ রক্ষা পাবে।’

তিনি জোর দিয়ে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা যাবে না।

তবে, জি-৭ সম্মেলন থেকে তার আকস্মিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তৈরি হওয়া জল্পনা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভুল বলেছেন যে, ইরান-ইসরায়েল সংঘাত থামাতে আমি ওয়াশিংটনে ফিরেছি। তার কোনও ধারণা নেই কেন আমি ফিরে এসেছি।’

ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট যে, তিনি আলোচনায় বিশ্বাস করেন, তবে যুদ্ধবিরতির অবস্থান নয়—তিনি চান চূড়ান্ত নিষ্পত্তি, একটি দৃশ্যমান সমাপ্তি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী