ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ইরানে হামলা বন্ধ চায় রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৩:২২ অপরাহ্ন
ইরানে হামলা বন্ধ চায় রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত
ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার কড়া নিন্দা জানিয়ে একে 'আন্তর্জাতিক আইনে অবৈধ' বলে অভিহিত করেছে রাশিয়া। একইসঙ্গে, হামলা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলার বিরুদ্ধে এই প্রতিক্রিয়া জানানো হয়। বার্তাসংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচিগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচিতে ইসরায়েলের বারবার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। রাশিয়া মনে করে, এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

রাশিয়া আরও অভিযোগ করেছে, চলমান এই উত্তেজনাকে পুঁজি করে কিছু পশ্চিমা দেশ রাজনৈতিক শত্রুতা মেটানোর চেষ্টা করছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো সংকটের সমাধান কেবল কূটনৈতিক উপায়ে হওয়া উচিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে সোমবার, রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন জানায়, ইসরায়েল-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে প্রস্তুত মস্কো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী