ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক
মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিকে কেন্দ্র করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে “ক্রমাগত মিথ্যাচার” করার অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে কর্মী ও কর্মচারীদের বিক্ষোভে অংশ নিয়ে ইশরাক বলেন, “এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো—তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি।”

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনেরও তোয়াক্কা করছে না।
“সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি যেন পৌঁছায় না।”

আন্দোলনের ফলে কোনও জরুরি সেবা ব্যাহত হয়নি দাবি করে ইশরাক বলেন, “আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে রাখা হয়, কিন্তু কোনও সমাধান আনা হয় না।”

তিনি আরও বলেন, “গতকাল রাতে শুনলাম, উপদেষ্টা বলেছেন আমি নাকি ফৌজদারি অপরাধী। তাহলে সরকারে থেকেও কেন গ্রেফতার করতে বলছেন না? আমরা এসব ভয় পাই না। গত ১৭ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছি। এখন তার মতো এমন শিশু উপদেষ্টার সঙ্গে কথা বলাও আমাদের জন্য অপমানজনক।”

বক্তব্য শেষে ইশরাক হোসেন দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন।

কমেন্ট বক্স
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা